হবিগঞ্জের বানিয়াচংয়ে এক স্কুল ছাত্রীকে নির্যাতন ও তার স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. ইলিয়াছ একাডেমির সহকারী প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং ৩ নস্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বের মামুনসহ জড়িতদের গ্রেফতারেরদাবি জানান।নির্যাতিত ওই ছাত্রী ইলিয়াছ একাডেমির ছাত্রী।

এ ঘটনায় বানিয়চং থানায় এই একাডেমির প্রধান শিক্ষক আব্দুর মোছাব্বির একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে বানিয়াচং সদরের মখলিছ মিয়ার ছেলে মামুন মিয়া।

এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুর মোছাব্বির এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে মামুন ও তার স্বজনরা তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলায় প্রধান শিক্ষক ও তার স্ত্রী আহত হন। এ ঘটনায় গত সোমবার থেকে উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেছেন বলে জানান তারা।

বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি)নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। দোষী ব্যক্তিকে গ্রেফতারেঅভিযান চলছে।

কেএইচ