রাজধানীর আসাদগেট সংলগ্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় যানা যায় নি। নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসাদগেট পেট্রোল পাম্পের সামনের সড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এসময় যাত্রীবাহী একটি লোকাল বাস তাকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকের ক্যাম্প পুলিশ নায়েক নজরুল ইসলাম বলেন, নিহত ওই যুবকের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
জেইউ, এমআর





