কুড়িগ্রামের শালঝোর সীমান্তে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার ভোরে বাংলাদেশি গরু ব্যবসায়ী আব্দুল গণিকে (৫০) পিটিয়ে হত্যা করে তার লাশ নিয়ে গেছে বিএসএফ। এ সময় আলাউদ্দিন নামের আরেক বাংলাদেশি গরু ব্যবসায়ীকেও নির্যাতন করা হয়। তবে গুরুতর অবস্থায় তিনি পালিয়ে আসতে সক্ষম হন।
৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক জাকির হোসেন জানান, সোমবার ভোরে আব্দুল গণি নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে তার লাশ নিয়ে গেছে বিএসএফ।
এ সময় আলাউদ্দিন নামের আরো এক বাংলাদেশিকেও নির্যাতন করা হয়। পালিয়ে আসতে সক্ষম আলাউদ্দিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আহত আলাউদ্দিনের বাড়ি শালঝোড় এলাকায়। তবে নিহতের ঠিকানা জানাতে পারেননি তিনি।
এমকে





