শিশুরায় আগামী দিনের ভবিষ্যত। এদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে। মাদক ও আসমাজিকতা রোধসহ কু-শিক্ষা থেকে শিশুদের রক্ষায় অবিভাবকদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। মা ও বাবারাই পারেন শিশুদের সুশিক্ষায় গড়ে তুলতে।
শনিবার সকালে বেনাপোল হাইস্কুলে অনুষ্টিত এক অবিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন একথা বলেন।
স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার আলী আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত অবিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও চেয়ারম্যান বজলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন, শিক্ষার মান উন্নয়নসহ বিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও ইভটিজিং রোধে সবাকে এগিয়ে আসার আহব্বান জানান।
এমকে





