কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাবেদ কায়সার মো. নোবেল বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফল ঘোষণা করেন।

বিজয়ী জাবেদ কায়সার মো. নোবেল (উট পাখি) পান ১৬১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কফিল উদ্দিন (টেবিল ল্যাম্প) ১৩০৬ ভোট ও অপর প্রার্থী সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন (পাঞ্জাবি) ৭৪৬ ভোট পান। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচন সুষ্ঠু করতে তিন ম্যাজিস্ট্রেট ও ৬৪ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়। এ ছাড়া র‌্যাব-বিজিবির স্পেশাল ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

নির্বাচিত কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ ১৭ ডিসেম্বর ইন্তেকাল করেন। এতে কাউন্সিলর পদটি শূন্য হলে ৪ মার্চ এ ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

জেআই