রাজধানীর কদমতলীর বেলতলা এলাকা থেকে অজ্ঞাত ১ যুবকের (আনুমানিক ২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৪টায় বেলতলা এলাকার হাইস্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সকাল সাড়ে ১০টায় অজ্ঞাত ওই মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হরি চাঁদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ১ যুবকের মরদেহ উদ্ধার করি। বর্তমানে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন মীর সংবাদ মাধ্যমকে জানান, অজ্ঞাত ওই যুবকের পেটে একটি আঘাতের চিহ্ন রয়েছে। কেউ হয়ত তাকে হত্যা করে ফেলে গেছে।
আমরা যুবকের পরিচয় জানার চেষ্টা করছি। যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।
এইচএন





