২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি, সভা-সমাবেশে বাঁধা প্রদান, গণগ্রেফতার, গুম-খুন বন্ধ এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে রমনা থানা জামায়াত।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রমনা থানা সেক্রটারি ড.আহসান হাবিবের নেতৃত্বে রাজধানীর মৌচাকে বিক্ষোভ, পিকেটিং ও অবরোধ করেছে ৫৪ ও ৫৫ নং ওয়ার্ড ২০ দল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য এম ইউ আলী, আতাউর রহমান সরকার, বিএনপি নেতা আকতার হোসাইন, যুবনেতা মাহবুবুর রহমান, ছাত্রনেতা মুরাদ হোসেন ও আনিছুর রহমান প্রমুখ।
ইআর





