রাজধানীর ফার্মগেট থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশে আনান আবাসিক হোটেল গলি থেকে রবিবার রাত ৯টায় লাশটি উদ্ধার করা হয়।

 

শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, লাশ উদ্ধার হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জেইউ/এএইচ