নেদারল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদের ১৬ কোটি মানুষের কৃষিখাতে ব্যপক উন্নতি সাধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১১টা গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেল্টা ফান্ড গঠন করা হবে বলে আশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের আশা অনেক বড়। আমরা নদী গবেষণা কেন্দ্র আছে। নদী নিয়ে যত প্রকার গবেষণা প্রয়োজন আমরা করবো।
এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মূলত তিনদিনের নেদারল্যান্ডস সফর নিয়ে আলোচনা হয়। এর আগে তিনদিনের নেদারল্যান্ডস সফর শেষে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন প্রধানমন্ত্রী।

এমএইচ