লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ফজলুল হক (৫৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার কাকিনা বাজার কেন্দ্রীয় মসজিদে এই ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক কাকিনা ইউনিয়নের নালা খামার এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আযানের উদ্দেশ্যে মসজিদে আসেন ফজলুল হক। মসজিদের ২য় তলায় ছাদে লাইন সংযোগের মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নুরনবী/এমবি





