ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের দক্ষিণ শীতলপুর লালবেগ এলাকায় বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম দীলীপ চন্দ্র সূত্রধর (৬৭)। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার পূর্ব মুরাদপুরের জাফরনগর গ্রামে।

বার আওলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই)মনিরজানান, রাস্তা পার হওয়ার সময় নোয়াখালীমুখী একটি বাস চাপা দিলে দীলীপ চন্দ্র সূত্রধর নিহত হন।নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ