ঝিনাইদহের শৈলকুপায় ২ পলাতক ও ২ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে শৈলকুপা থানার এএসআই মিরাজ ও এএসআই আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলো জাঙ্গালিয়া গ্রামের মৃত খন্দকার হারেজ আলীর ছেলে খন্দকার সাজাহান ও পদমদী গ্রামের মোসলেম মন্ডলের ছেলে সুজন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো, বড়দা গ্রামের সমসের আলীর ছেলে ইউনুস আলী ও শ্রীপুর গ্রামের ঠান্ডু বিশ্বাসের ছেলে আবুল কাশেম।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এমআইএস





