রাজধানীর সূত্রাপুরে ৩৯ হাজার ইয়াবাসহ মো. সাব্বির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

সূত্রাপুর শ্যামবাজারের ফরাসগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মুনতাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

কেএইচ