পাবনায় ইঞ্জিন চালিত ভটভটির চাপায় সাদিয়া খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে।
সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সাদিয়া বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় ইঞ্জিন চালিত একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আহসানুল হক জানান, সার্বিক বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
এমকে





