রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২ টা ৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার নীলুফার সুলতানা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট কাজ করছে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
আরএম





