অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১৪ বছর আগে ভারতের পুলিশের হাতে আটক হওয়া তিন বাংলাদেশী নারীকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে ক্যাবল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোলের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশে ফেরত আসা তিন বাংলাদেশী নারীরা হলেন, বরিশালে গীতা(৪০), চট্টগ্রামের অঞ্জু রায়(৫০) এবং সাতক্ষীরার অঞ্জলী রায় (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোলের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম খাঁন।

ফেরত আসা তিন নারীর মধ্যে গীতা বলেন, আমাকে এক দালাল ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। পরে তাদেরকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাকে পুলিশ গ্রেফতার করে।

গীতা আরো বলেন, গ্রেফতারের পরে তাকে দিল্লীর শেল্টার হোমে নিয়ে আটক করে রাখা হয়। পরে শেল্টার হোমের প্রচেষ্টায় তাকে ভারতীয় পুলিশের সাহায্য বেনাপোলের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি বলেন, বেনাপোলে আসার পর তাদেরকে থানা কোর্টে পাঠানো হবে।

এসএইচ