পাবনার সাঁথিয়ায় উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু’সহ ৭ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আজ (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বগুড়া-পাবনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর গ্রামের মকবুলের ছেলে কালাম (৩২), পাবনা সদরের ভাঙাবাড়িয়া গ্রামের সোবাহানের ছেলে লিটন (৪০), বাসচালক রিপন (৪৫) ও গাজীপুর সদর উপজেলার মৃত গফুরের ছেলে আয়েত আলী বিশ্বাস (৬০)। অন্য ৩ জনের পরিচয় জানা যায়নি।
মাধবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে পাবনাগামী ‘আলী এক্সপ্রেস’ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জগামী ‘সুমি ট্যাভেলস’ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও কমপক্ষে ৫২ জন আহত হন। আহতদের পাবনা’সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরও ২জন মারা যান।
এমবি





