রাঙামাটি শহরের এক আবাসিক হোটেলের পেছনে একটি মুদি দোকানের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় ‍জানা যায়নি।

শনিবার (১২ মার্চ) দুপুর ২টার শহরের হোটেল হিলসিটির পেছন দিকে অবস্থিত নুরুল আলমের মুদি দোকানের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় হোটেল হিলসিটির ম্যানেজার মো. সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এদিকে, হোটেল হিলসিটির সিসিটিভি ক্যামেরা ও রেজিস্ট্রার খাতা জব্দ করে ওই নারীর নাম-পরিচয় পায়নি পুলিশ।

মুদি দোকানি নুরুল আলম জানান, তিনি মুড়ি প্যাকেট করতে দোকানের পেছনে গুদামে যান। এ সময় দোকানের পাটাতনের কাঠের ফাঁক দিয়ে নীল রঙের জামা দেখতে পান। পরে লোকজনকে জানানোর পর নারীর মরদেহ নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন।‍

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, মেয়েটিকে কেউ হত্যা করে হোটেলের পেছনে অর্ধ দেয়াল টপকে রেখে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ হোটেল ছাড়া পেছনে যাওয়ার মতো আর রাস্তা নেই।

ওএফ