নাশকতার মামলায় বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ আট নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ নির্দেশ দেন।

আইনজীবী আবুল কালাম আজাদ জানান, চলতি বছরের ২৬ জানুয়ারি পেয়ারপুর গোমা সড়কে অবরোধ করে নাশকতা সৃষ্টির জন্য মামলা হয়। এ মামলায় আবুল হেসেনসহ অন্যরা পলাতক ছিলেন। মঙ্গলবার আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কেএইচ