২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী ও ২০ দলীয় জোট।

গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন,শিবির নেতা আঃ সালাম,মুনাব্বির,শাকির বিন হোসাইন,লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ দিকে ২০ দলীয় জোটের অধীনে বাসন থানা আমীর ডাঃ রফিকের নেতৃত্বে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় মিছিল বের করে ২০ দলীয় জোট গাজীপুর মহানগরী। মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা আশরাফুল সহ ২০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ইআর