ব্রহ্মপুত্র নদে ১০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছে। অন্য ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোড়াইনসংলগ্ন ব্রহ্মপুত্র নদেএ দুর্ঘটনা ঘটে।
কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুন নবী ছকমল ঘটনাস্থল থেকে জানিয়েছেন, নিখোঁজ তিনজনের সন্ধানে প্রশাসনের পাশাপাশিসার্ভিসসহস্থানীয়রা অভিযান চালাচ্ছে।
নৌকার মাঝি জোবেদ আলী জানান, বেশকিছু মালামাল ও ১০ যাত্রী নিয়ে রায়দাস বাড়ি থেকে কামারজানি হাটে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে গোড়াইন নামক স্থানে এলে ব্রহ্মপুত্র নদে তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।
এরপর স্থানীয়রা তাৎক্ষণিক চারজনকে জীবিত উদ্ধার করে। পরবর্তী সময়ে প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আরও তিন জনকে জীবিত উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ রাজিউর রহমানজানান, নৌকাটিতে মোট ১০ যাত্রী ছিলেন। তাৎক্ষণিক চারজনকে উদ্ধার করে স্থানীয়রা।
এরপর প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিসের চেষ্টায় আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া নিখোঁজ তিনজনের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





