রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। 

অভিযান শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারের সময় তাদের থেকে ২৬,৯৯৬ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন ও ৪৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।

এবিএস