রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৯ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার রাতে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা একটি বিমানে পরিত্যাক্ত অবস্থায় এ সোনা পাওয়া যায়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর থেকে মালায়েশিয়ান এয়ারলাইন্স শাহজালালে আসে। গোপন সংবাদ ছিল চোরাচালানের সোনা আসছে।
কোনো যাত্রীর কাছে সোনা না পেয়ে বিমানে তল্লাশি চালানো হয়। এ সময় ১২-ই ও ১২-এফ নম্বর আসনের ভেতরে কালো স্কচট্যাপ দিয়ে মোড়ানো ৮টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলোর ভেতর ১৬০টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১৮ কেজি ৬৫০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা। ওই দুটি আসনের বিপরীতে কোনো টিকিটও ইস্যু করা হয়নি।
এআই





