রাজধানীর হাজারীবাগের নবীপুরে স্বামী-স্ত্রী অগ্নীদগ্ধ হয়েছেন। তারা হলেন মো. খলিলুর রহমান (৪৫) ও শামসুন্নাহার সীমা (৩৫)।

বুধবার দিনগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতদের ছেলে সাকিবুল ইসলাম।

সাকিবুল ইসলাম বলেন, আগুনে বাবার ৯০ শতাংশ ও মায়ের ৬০ শতাংশ পুড়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মশার কয়েল ধরাতে গিয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা কর‍া হচ্ছে।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ