'যার জমি আছে, ঘর নাই' প্রকল্পের অধিনে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১০টি সুবিধা ভোগী পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শুক্রবার দুপুরে উক্ত প্রকল্পের অধিনে ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ চাবি প্রদান করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় প্রমুখ।
এমকে





