বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানকে আটক এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার বিকাল ৪টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের আহবান করা হয়। বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘন্টা শান্তিপূর্ণ ভাবে জেলায় সর্বাত্মক হরতাল পালনের ডাক দেয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খাঁন হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
কেএইচ





