যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারত পাচারের সময় ৫১ লক্ষ টাকা মূল্যের আটটি স্বর্ণবারসহ পাচারকারী মহাসীন কবীরকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৪ এপ্রিল ) সকাল সাড়ে ১১টার সময় মহাসীন কবীরকে আটক করে ২১ ব্যাটেলিয়ন পুটখালী বিজিবি সদ্যসরা। আটকারী গোগা ইউনিয়নের কালিয়ানির গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি গোপন সূত্রে জানতে পায় পুটখালী সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। পরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে বোনপোলের পুটখালী বটতলা বিজিবি পোস্ট থেকে মহাসীন কবীর নামে এক যুবকে আটক করেন। পরে তার শরীলে তল্লাশী চালিয়ে ৮টি (১কেজি ৩৩০গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য ৫১ লক্ষ টাকা।
২১ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম বলেন, স্বর্ণ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
নাছির/এমই





