সাতক্ষীরা সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাইপাস সড়কে এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারী।
নিহত হযরত আলী (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে। আহত নজরুল ইসলাম একই উপজেলার মধুমল্লারডাঙ্গি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এএস





