সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কী আছে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় বলেন, শুধু জিডিপি প্রবৃদ্ধি অর্জনই কোনো অর্থনীতির সাফল্যের একমাত্র সূচক হতে পারে না; বরং কত মানুষের জীবনমান উন্নত হলো, কত মানুষ অর্থনৈতিক সুফল পেল; সেটিই হওয়া উচিত উন্নয়নের প্রকৃত পরিমাপক।

তিনি বলেন, শুধু জিডিপি বাড়লেই হবে না। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), তৈরি পোশাক খাত (আরএমজি) এবং আধুনিক সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হলে প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

তিনি আরও বলেন, ফলে মানুষের প্রকৃত আয় কমছে এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। মাসিক আয় ৩১ হাজার ২৫০ টাকা থেকে ৩৭ হাজার ৫০০ টাকার মধ্যে হলে মার্জিনাল ট্যাক্স রেট ৫ শতাংশ বাড়বে। ফলে এ আয়সীমার কিছু মানুষের ওপর করের চাপ বাড়তে পারে।

এমএম