ঠাকুরগাঁও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যক্ষ শাহজালাল জুয়েলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর-১ আসনের পরিচালক ও ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলমগীর। জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি রাজিউর রহমান রাজু ও সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক সমাবেশটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলমগীর আসন্ন নির্বাচনে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি যুবকদের ভূমিকা ও করণীয় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং নেতা-কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।

মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে-ময়দানে ন্যায় ও ইনসাফের পক্ষে অব্যাহত লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’

সমাবেশে জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি রাজিউর রহমান রাজু, সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. খাদেমুল ইসলাম, রুহিয়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আবু বকর সিদ্দিক এবং ভূল্লী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি বেলাল হোসাইন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরাও সমাবেশে অংশ নেন।

বক্তারা বলেন, তাঁরা ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে মহান আল্লাহ সহায়তা করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি অধ্যক্ষ শাহজালাল জুয়েল।

এমএম