ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ঢাকাগামী লঞ্চ থেকে ১২ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার রাত ৯টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মেঘনার কালীগঞ্জ এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মো: খালিদ জানান, রাতে কোস্টগার্ড দক্ষিন জোনের একটি অপারেশন দল মেঘনায় টহল দিচ্ছেল। ঢাকা-দৌলতখান রুটের কর্নফূলী নামের একটি লঞ্চ আটক করে তার ভিতরে তল্লাশি চালায়।

এসময় লঞ্চ থেকে ১২ মণ জাটকা ইলিশ জব্দ করে। কিন্তু লঞ্চটি আটক না করে ছেড়ে দেয়া হয়। পরে জব্দকৃত মাছ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিম খানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এআর