রাজধানীর উত্তরায় গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী (১৭)। বৃহস্পতিবার রাতে কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরার পথে এ ঘটনা ঘটে।
মেয়েটির বরাত দিয়ে তার দুলাভাই বিল্লাল হোসেন জানান, গত দুই মাস আগে মেয়েটি উত্তরা আজমপুরে রাজলক্ষী কমপ্লেক্সে ‘স্বপ্ন’সুপার শপে বিক্রয় কর্মী হিসেবে কাজ শুরু করে।
গত রাতে কাজ শেষ করে রাত ৮টার দিকে নিজ বাসায় ফিরছিল। সুপর শপ থেকে বের হওয়ার পর তার সহকর্মী আরিফ (২৫) ও তার দুই বন্ধু জোর করে তুলে নিয়ে উত্তরা আজমপুরে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে ওই তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে সেখানেই মেয়েটিকে ফেলে রেখে তারা চলে যায়। মেয়েটি তার স্বজনদের ফোনে খবর দেয়। তারা এসে মেয়েটি উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার শিকার তরুণীর বোনজামাই আরো জানান, মেয়েটি খুবই আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।
কেএইচ





