সাতক্ষীরা সদরের সাব রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্যা ও দলিল লেখক একেএম মুনসুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৫ মে) দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক এএসএম শামীম ইকবালের নেতৃত্বে দুদকের একটি দল তাদের গ্রেফতার করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, দুদক গ্রেফতারকৃতদের এখনো পুলিশে সোপর্দ করেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরা শহরের সবজি হোটেল সংলগ্ন জনৈক আফজাল হোসেনের একটি জমি উৎকোচের বিনিময়ে জাল দলিল করে অন্যের নামে লিখে দেওয়ার অভিযোগে আফজাল হোসেনের ছেলে চারজনের নামে মামলা করেছিলেন। মামলাটি পুলিশ পরে দুদকে হস্তান্তর করে।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার অভিযুক্তদের গ্রেফতার করে দুদক।
ওএফ





