ঢাকায় আটক ঝিনাইদহের ৪ শিবির নেতার সন্ধান, গুপ্তহত্যার সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে পরিকল্পিত মিথ্যাচার বন্ধ এবং গণগ্রপ্তারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
মঙ্গলবার দুপুরে নগরীতে এ মিছিল বের করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী শিবিরের সভাপতি মু. তারিকুর রহমান তারেক এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারী হাফেজ ইমরান খালিদ, সোয়াইব, সুজন, মুজাহিদুল আলম, মোশারফ আনসারি,আব্দুল্লাহ মনা, আব্দুর রহমান, আবুল কাশেম, নাঈম, প্রমুখ।
এমআইএস





