পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তাহমিনা বেগম (২২) ও তার তিন মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দু’জন।
রোববার বিকাল ৪টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাহমিনা জেলার হাজীগঞ্জ উপজেলার ফুলছোঁয়া গ্রামের শহীদ উল্লাহর স্ত্রী। তবে শিশুটির নাম জানা যায়নি।
আহতরা হলেন-শরীফ হোসেন (২০) ও শহীদ উল্ল্যাহ (২৫)। তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,





