জেলার চারঘাট উপজেলা থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার নন্দনগাছী স্টেশন থেকে শনিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে মাদক মামলার আসামি রবিউল পুলিশি পাহারার মধ্যেও পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বাসের জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কনস্টেবল মনির হোসেন, বজলুর রহমান ও এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান ওসি।
ঢাকা,১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





