ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহিম মিয়া নামের এক ডাকাত নিহত হয়েছে।

রবিবার রাত আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন কসবা উপজেলার মনকশাইর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, রাতে মনকশাইর গ্রামের বালুর মাঠে বসে ডাকাত ইব্রাহিম ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে সেখানে অভিযানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে পাইপগানের গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইব্রাহিম ডাকাতের সঙ্গীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহিমকে আটক করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও দু’টি রামদা উদ্ধার করা হয়েছে।

ইব্রাহিমের বিরুদ্ধে কসবা থানায় ডাকাতিসহ আটটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এআই