রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মহাখালীতে।

 জানা গেছে, মহাখালী ফ্লাইওভার সংলগ্ন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ও বিএএফ শাহীন কলেজের মাঝামাঝি স্থানে পুলিশের একটি টহল ভ্যানে একটি বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় ১জন নিহত এবং এক পুলিশও দুই আনসার সদস্যসহ চারজন আহত হন। নিহত ব্যক্তি প্রাইভেটকারের আরোহী। প্রাইভেটকারের অপর আরোহীও এঘটনায় আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। 

দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে নিকটস্থ আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাইভেটকারের এক আরোহীকে (অজ্ঞাত) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা, ১১জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই।