বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে।
বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশন নতুন এ বিজ্ঞপ্তি জারি করে।
গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, ৪৭তম বিসিএসে ক্যাডার পদ ছাড়া নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যদিও আজ বলা হয়েছে নন-ক্যাডারে ২০১ জন নেওয়া হবে।
এদিকে গতকাল বুধবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। এর আগে ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। তখন উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।
বিস্তারিত আসছে...
এনএইচ





