রাজধানীর কলাবাগান ও খিলগাঁও এলাকায় বৃহস্পতিবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে মজিবুর রহমান (৬৫) নামে একজনে পরিচয় জানা গেছে। তবে দুর্ঘটনায় নিহত ১৫ বছরের এক কিশোরের পরিচয় জানা যায়নি।

কলাবাগান থানার উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, ভোররাতে কলাবাগান এলাকায় চলন্ত ট্রাক থেকে অজ্ঞাত এক কিশোর পড়ে যায়।

তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মজিবুর রহমান নামের এক বৃদ্ধ। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এআর