মেহেরপুরের গাংনি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৬ এর একটি দল।
রোববার রাত সাড়ে ১০টায়উপজেলার জোড়পুকুরিয়া মাঠ থেকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পৌরসভার চৌগাছা ভিটাপাড়া এলাকা আব্দুল লতিফের ছেলে সবুজ ইসলাম (২০), বাবু হোসেন ওরফে সেন্টুর ছেলে তানজিল হোসেন বিজয় (১৯), কেয়াম উদ্দিন মিস্ত্রির ছেলে জামিরুল ইসলাম ওরফে বাবু (২০) ও শমসের আলীর ছেলে কাবিরুল ইসলাম (২১)।
আটকৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি হাতবোমা, দুই রাউন্ড গুলি, একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ এর কমান্ডার গোলাম রব্বানি জানান, মেহেরপুর-কুষ্টিয়া রোডে টহল দেওয়ার সময় সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়।পরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
জেডআই





