কুষ্টিয়ার খাজানগর-বল্লভপুর থেকে পাঠানো ৩০০ বস্তা চাল আত্মসাৎ এর অভিযোগে দায়ের করা একটি মামলায় ট্রাকচালক মুনজিল হোসেন (৪০) ও সহকারী সহকারী মিন্টুকে (২৫) আটক করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ।
বুধবার কুষ্টিয়া মডেল থানায় আসামিদের আনা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রাইস মিল মালিক সূত্রে জানা যায়, ২ জানুয়ারি সকাল ১০টায় জেলার বল্লভপুর মোড় এলাকার মেসার্স শেখ অটোরাইস মিলের মালিক শেখ আব্দুল কাদের তার মিল থেকে ট্রাকযোগে ৩০০ বস্তা মিনিকেট চাল নরসিংদীর গোলাপদী বাজারে পাঠান। ৬ লাখ ১৫ হাজার টাকা মূল্যের চালভর্তি ট্রাক নিয়ে চালক মুনজিল হোসেন ও হেলপার মিন্টু হাজি মজিবর রহমানের নরসিংদীর গোলাপদী বাজারে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়।
কিন্তু ৩ জানুয়ারি মুনজিলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মজিবর রহমান জানান, চাল নিয়ে ট্রাক পৌঁছায়নি। তখন চাল মালিকের সন্দেহ হয়, ড্রাইভার-হেলপার তার ট্রাকসহ চাল আত্মসাতের চেষ্টা করছে। বিষয়টি ঢাকার নিকটবর্তী সাভারসহ বেশ কয়েকটি থানায় জানানো হয়।
একপর্যায়ে সাভার পুলিশ একটি আবাসিক এলাকা থেকে ট্রাকচালক মুনজিল ও সহকারী মিন্টুকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা চালসহ ট্রাক আত্মসাতের কথা স্বীকার করে।
এমএম





