চিত্রনায়িকা শাবনূরের বাবা কাজী নাসিরকে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় দায়েরকৃত মামলায় নজরুল ইসলাম তুরন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাকে মোগলাবাজার থানার ত্রিমুখী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তুরন সিলেটে দক্ষিণ সুরমার সিলাম টিকরপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মোগলাবাজার থানার এসআই আজহার জানান, গাড়ি পোড়ানোর ঘটনায় তুরন একজন ওয়ারেন্টভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় চিত্রনায়িকা শাবনূরের বাবা দগ্ধ হয়ে মারা যান। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

কেএইচ