নড়াইলে কর ব্যবস্থাপনা, সুশাসন ও জাতীয় বাজেটের গণতন্ত্রায়ন শীর্ষক আলোচনায় জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন নড়াইল জেলা কমিটির আয়োজনে আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সভাপতি খন্দকার শওকত আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিশেষ অতিথি সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান, স্বপ্না সেন, কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের প্রভাষক সুরঞ্জন রায়, জেলা পাবলিক লাইর্রেীর সম্পাদক মোঃ হেফজুর রহমান খুশবু।
সভায় ধারণাপত্র পাঠ করেন আইআরভি’র প্রোগ্রাম ম্যানেজার আজিজুর রহমান ছবি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষক নিত্যানন্দ দাস, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বখতিয়ার হোসেন, সৈয়দ জিন্নাত আলী, মুলিয়া ইউনিয়নের সাবেক সদস্য নিলা বিশ্বাস, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুরুর রহমান পান্নু, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরোল আমীন প্রমুখ।
এসএইচ





