উড্ডয়নকালে দরজা খুলে পড়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল বিমানটি।

বিমানটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল। এসময় যাত্রীদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে। তবে যাত্রা বাতিলের পর যাত্রীরা শেষ পর্যন্ত নিরাপদে বিমানটি থেকে নেমে পড়ে।

শাহ আমানত বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ওমানের রাজধানী মাসকটগামী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি সকাল সাড়ে ৯টায় উড্ডয়ন করে। এসময় বিমানটির একটি দরজা খুলে পড়ে যায়।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানের একটি দরজা খুলে গিয়েছিল। এরপর ফ্লাইটটি বাতিল করা হয়।

তবে যান্ত্রিক ক্রটি মেরামত করে এই বিমানেই যাত্রীদের মাসকট পাঠানো হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এই কর্মকর্তা জানিয়েছেন।

আহসান নামের ওই বিমানের এক যাত্রী জানান, বিমানটি উড্ডয়নকালে একটি দরজা খুলে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়।

পরে বিমানটি উড্ডয়ন না করে রানওয়েতে নিরাপদে থামানো হয়। এরপর যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।

তিনি বলেন , আপাতত বিমানটির যাত্রা বাতিল করা হয়েছে।

এমবি