মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে আড়াই হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে উপজেলার মেঘনা নদীর মোহনায় ‘এমভি প্রিন্স অব রাসেল প্লাস’ নামে একটি লঞ্চে এ অভিযান চালানো হয় বলে গজারিয়া কোস্টগার্ড স্টেশনের কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান।
আটকরা হলেন- লঞ্চটির সহকারী মাস্টার মো. খবির (৪৫) ও সুপারভাইজার মো. মিজানুর রহমান (৪২)।
কমান্ডার সায়ীদ বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকাগামী ওই লঞ্চে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। এ সময় ৩০টি ড্রাম ভরতি আড়াই হাজার কেজি জাটকাসহ দুই জনকে আটক করা হয়।
এসএম





