দিগন্ত মিডিয়া কর্পোরেশন লি. এর ম্যানেজিং ডিরেক্টর জনাব শিব্বির মাহমুদের পিতা ইন্তেকাল করেছেন।
তিনি লক্ষীপুর জনতা কলেজের প্রতিষ্ঠাতা, লক্ষীপুর সদরের কৃতি সন্তান (ইটখোলা) প্রবীণ সমাজ সেবক আলহাজ্ব আহমেদ করিম মিয়া (৮৬) আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৮ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা-জিঊন।
তিনি দিগন্ত মিডিয়া কর্পোরেশন লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সুইসটেক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব শিব্বির মাহমুদের পিতা।
আগামীকাল রোববার (১৮ ডিসেম্বর)সকাল ৯টায় লক্ষীপুর জনতা কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এমবি





