ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো: আবদুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

স্পিকার তার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক সন্তোপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এমবি