মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈইনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভুঁইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার স্থানীয় খালেদা আক্তার নামে একজন নারী ওই ব্যক্তিকে পোশাক দিয়েছিলেন। আজ তার মরদেহ পড়ে থাকতে দেখে তিনি তাকে চিহ্নিত করে জানিয়েছেন, মৃত ব্যক্তি একজন মৃগী রোগী ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমবি