পটুয়াখালী জেলার কুয়াকাটায় পাঁচ শ’ বিধবা, ভিক্ষুক এবং স্বামী পরিত্যক্তা মহিলাকে শাড়ি বিতরণ করা হয়েছে।

কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার রবিবার (৩ জুলাই) দুপুরে তার বাড়ির আঙিনায় এ শাড়ি বিতরণ করেন।

শাড়ি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সালাম সিকদারে বৃদ্ধা মা মোসাম্মৎ শামসুন্নাহার।

এসব হতদরিদ্র অসহায় নারীরা ঈদ উপলক্ষে নতুন শাড়ি পেয়ে শুকরিয়া আদায় করেন। ৮৩ বছরের জয়গোন বিবি জানান, প্রতি বছর তাদের ঈদের সময় সালাম সিকদার নতুন একটি শাড়ি দিয়ে অন্তত খবর রাখেন।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সমকাল প্রতিনিধি মোশাররফ হোসেন মিন্টু, সকালের খবরের প্রতিনিধি মিলন কর্মকার রাজু, কুয়াকাটা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।

চেয়ারম্যান আঃ সালাম সিকদার জানান, তাঁর ইউনিয়ন এখন ভিক্ষুকমুক্ত। ইউনিয়নে অসহায় স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীরা যাতে অন্য সবার মতো ঈদের আনন্দ করতে পারে এজন্য প্রতিবছর তিনি ঈদের আগে শাড়ি বিতরণ করেন।

এমআইএস